Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন রোগী।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩১ জন রয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬১ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন। এ সময় ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪৮ জন।

দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে মশাবাহিত এ রোগ প্রতিরোধে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন