Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৮১

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৮১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন ৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছিল।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জন।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ২১০ জন রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন