Logo
Logo
×

জাতীয়

হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম

হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ২১০ শিশু হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৮২ শিশু।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে।

একই সময়ে পরীক্ষার মাধ্যমে আরও ৪৬ শিশুর হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮০ হাজার ২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন