Logo
Logo
×

জাতীয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ২১৯৩

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, ভর্তি ২১৯৩

দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডব থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ৩০০ ছাড়িয়ে ৩০৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে মারা যাওয়া চারজনের মধ্যে খুলনা বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে (সিটি করপোরেশনের বাইরে)।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন ২,১৯৩ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৫৩০ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া খুলনা বিভাগে ৩০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন, রংপুর বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৩ জন মারা গেছেন। এর মধ্যে একক এলাকা হিসেবে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৩৩ জনের মৃত্যু হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন