Logo
Logo
×

জাতীয়

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের ২৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও প্রতিষ্ঠানে রদবদল করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) ইউনিটে পদায়ন করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে এবং এসবির পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত অ্যাঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউতে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এ রদবদল কার্যকর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন