Logo
Logo
×

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নয়, বরং বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যেরও অন্যতম কেন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান আরও উন্নত করে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র একটি চলমান চর্চার বিষয়, যা ধীরে ধীরে বিকশিত হয়। গণতন্ত্রকে কার্যকর করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেমন প্রয়োজন, তেমনি রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধী দলের জন্যও যথাযথ পরিসর নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন