Logo
Logo
×

জাতীয়

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

জামায়াত নেতা মেজর (অব.)  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

এর আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি দেওয়া এবং এক নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব শুক্রবার দুপুরে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, হুমকি ও মারধরসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে।

এদিকে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার এজাহার আদালতে উপস্থাপনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন