Logo
Logo
×

জাতীয়

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:১১ পিএম

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণ বন্ধ

বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণের শেষ সময়সীমা নির্ধারণ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ অক্টোবরের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর সংসদীয় স্থায়ী কমিটি মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরি করে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আর গেজেটভুক্তির সুযোগ থাকবে না, যা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন