সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে ১২৮ জনের হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২১ হাজার ৫১০ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সন্দেহভাজন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৬ জন ঢাকা বিভাগে পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানিয়েছে।



