ট্রাম্প-মেলানিয়ার দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম
জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে সমবেত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে এই অভ্যর্থনা অনুষ্ঠান হয়। জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা তাতে অংশ নেন।
বিশ্বের ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিচ্ছেন।
এদিন সকালে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতঃরাশ বৈঠকেও অংশ নেন তারেক রহমান ও জুবাইদা রহমান।



