Logo
Logo
×

জাতীয়

গুজব ও মিথ্যাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রেস সচিবের

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

গুজব ও মিথ্যাচার রোধে কঠোর পদক্ষেপের আহ্বান প্রেস সচিবের

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, গুঞ্জন ও মিথ্যাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতা মানে এই নয় যে, যার বিরুদ্ধে ইচ্ছা যা খুশি লেখা যাবে।”

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার নামে অসত্য তথ্য প্রচার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সাত কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন, যেখানে যাচাই-বাছাই ছাড়াই অনেকের বিরুদ্ধে লেখা হচ্ছে। এ ধরনের অপতথ্য মহামারীর মতো ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

অপতথ্য রোধে প্রতিটি সংবাদমাধ্যমে নিয়মিতভাবে তথ্য যাচাই বা ‘ফ্যাক্ট চেক’ কার্যক্রম চালুর আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক, মোবাইল জার্নালিজম কিংবা সিটিজেন জার্নালিজম—সব ক্ষেত্রেই প্রতিদিনের তথ্য সত্য নাকি অসত্য তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা জরুরি।

সংবাদমাধ্যমের স্বাধীনতার সীমা প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার সীমানারেখা আদালত নির্ধারণ করবে, সরকার বা ব্যক্তি নয়।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, জ্যেষ্ঠ সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুম এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন