Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর ১ অক্টোবর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

প্রধানমন্ত্রীর ফেনী সফর ১ অক্টোবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর। পূর্বে সফরটি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরসূচি পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীর শ্রীপুর এলাকায় নিজ নানার বাড়ি পরিদর্শন করবেন। দুপুরে ফুলগাজী ডাকবাংলোতে নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ফান্ড হস্তান্তরসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন