Logo
Logo
×

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই। ফলে প্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কিংবা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে দাঁড়ানোর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই। তিনি যুক্তি দিয়ে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তাই স্থানীয় সরকার নির্বাচনে এ ধরনের শর্ত মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, একজন সমাজসেবক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, কিন্তু স্বশিক্ষিত হতে পারেন। তার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতে পারে, যা তাকে জনপ্রতিনিধি হওয়ার যোগ্য করে তোলে।

তবে প্রার্থীদের বয়সের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোটার হলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা যাবে। অর্থাৎ ভোটার হিসেবে নিবন্ধিত থাকলেই প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন