Logo
Logo
×

জাতীয়

অক্টোবরে চালু হতে পারে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

অক্টোবরে চালু হতে পারে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় ট্রেন চলাচল

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন চলাচল আবারও শুরু হতে পারে। রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালে বন্ধ হয়ে যায় ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতার বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ির মিতালী এক্সপ্রেস।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা। আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হিসেবে থাকবে। বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা হলে অক্টোবর থেকেই ট্রেনগুলো চালু করা সম্ভব হতে পারে।

বৈঠকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন রেলপথ চালুর প্রস্তাবও উত্থাপন করতে পারে বাংলাদেশ। এছাড়া ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে সদ্য নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়েও আলোচনা হতে পারে।

২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনের পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বন্ধ হয়ে যায়। একই বছরের ১৭ জুলাই শেষবারের মতো মিতালী এক্সপ্রেস ঢাকায় আসে, এরপর আর ভারতে ফিরে যায়নি।

দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারলে আগামী মাস থেকেই তিনটি আন্তঃদেশীয় ট্রেন ফের চালু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরুর আগে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন