Logo
Logo
×

জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—

তোফায়েল হোসেন সরকার: এসবি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া

রবিউল ইসলাম: এসবি থেকে গোপালগঞ্জ

আসাদুজ্জামান: গাজীপুর কালীগঞ্জ থেকে কিশোরগঞ্জ কটিয়াদী

তোফাজ্জল হোসেন: কিশোরগঞ্জ কটিয়াদী থেকে শিল্পাঞ্চল পুলিশ

মাহিন ফরাজী: এসবি থেকে বরিশাল গৌরনদী

তানজিনা চৌধুরী: পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সিআইডি

এস এম আরিফ রাইয়ান: র‍্যাব থেকে চট্টগ্রাম পটিয়া

শেখ মুত্তাজুল ইসলাম: গাইবান্ধা বি সার্কেল থেকে গাজীপুর কালীগঞ্জ

আবু ছালেহ মো. আনসার উদ্দীন: বরিশাল গৌরনদী থেকে বরিশাল বিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন