Logo
Logo
×

জাতীয়

সংসদে আরও ৪ স্থায়ী কমিটি গঠন

Icon

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

সংসদে আরও ৪ স্থায়ী কমিটি গঠন

জাতীয় সংসদ ভবন । ফাইল ছবি

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

স্থায়ী কমিটিগুলো হলো- ১. স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি,

২. এ এম মাহবুব উদ্দিনকে (নোয়াখালী-১) সভাপতি করে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি,

৩. মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) সভাপতি করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,

৪. স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩) সভাপতি করে জাতীয় সংসদের পিটিশন কমিটি গঠন করা হয়।

এর আগে বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। পরে রাতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন