Logo
Logo
×

জাতীয়

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আপাতত বদলি কার্যক্রম বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। বদলি প্রক্রিয়ায় নানা অনিয়ম ও জটিলতা দেখা দেওয়ায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, নতুন নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বদলি স্থগিত থাকবে। নিয়োগ শেষ হলে বদলি কার্যক্রম নতুন নীতিমালা অনুযায়ী চালু করা হবে।

তিনি আরও বলেন, উপবৃত্তি কার্যক্রমকে আর্থিক প্রয়োজনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে এবং প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব হবে। বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন