Logo
Logo
×

জাতীয়

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য সম্মানী ও কল্যাণ নীতিমালা জারি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য সম্মানী ও কল্যাণ নীতিমালা জারি

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এর আওতায় কর্মীদের মাসিক সম্মানী, উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় এসব উপাসনালয়ের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানী দেওয়া হবে। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের নিয়মিত আয় ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শুধু আর্থিক সহায়তা নয়, সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিকল্প আয় সৃষ্টির সুযোগ তৈরি হবে এবং পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে সব ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন