Logo
Logo
×

জাতীয়

বিদেশ ভ্রমণের সুবিধার্থে ডলার খরচের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

বিদেশ ভ্রমণের সুবিধার্থে ডলার খরচের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের সুবিধার্থে বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অপ্রাপ্তবয়স্ক বা ১২ বছরের কম বয়সীদের জন্য নিয়ম অপরিবর্তিত থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের সীমার সর্বোচ্চ অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ পর্যন্ত ডলার খরচ করতে পারবেন।

নতুন নিয়মে নগদ ডলার বহনের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো যাত্রী সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ বহন করতে পারবেন। বাকি অংশ কার্ড বা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন