Logo
Logo
×

জাতীয়

নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব: বিইআরসি চেয়ারম্যান

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব: বিইআরসি চেয়ারম্যান

বিগত সময় কুইক রেন্টালের নামে কিছু ব্যক্তিকে সুবিধা দিয়ে অনিয়ম করেছিলো ফ্যাসিস্ট সরকার। কুইক রেন্টালের মেয়াদ ৩ বছর হওয়ার কথা, যার দাম ছিলো ১৬ টাকা। কিন্তু ইনভেস্টমেন্ট রিকভারি হয়ে যাওয়ার পরেও নবায়নের সময় শুধুমাত্র অপারেশনাল এক্সপেন্ডিচারের ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ না করে প্রায় পূর্বের মূল্যেই বিদ্যুৎ কেনা হয়েছিলো। তাই কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। দ্রুতই দেশের চলমান জ্বালানি সংকট নিরসনের সম্ভাবনা নেই। তবে  সরকারের পলিসি সাপোর্ট অব্যাহত থাকলে দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করে ঘাটতি মিটিয়ে সংকট কাটানো সম্ভব। এতে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এজন্য সরকারকে নীতি সহায়তা প্রদান করে কম সুদে ঋণের ব্যবস্থার মাধ্যমে সুষম সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে শিল্প প্রতিষ্ঠানের মালিকসহ অনেকেই নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদনে উৎসাহিত হবে। তাই আমাদেরকে জ¦ালানি নিরাপত্তা নিশ্চিতে মিশ্র জ¦ালানি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া উচিত। আজ (০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার) এফডিসিতে “জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে নবায়নযোগ্য জ¦ালানিতে বিনিয়োগ” নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে অভ্যন্তরীণ জ¦ালানি সরবরাহ ব্যবস্থা উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থে আমদানি নির্ভরতা বাড়ানো হয়েছিলো। কায়েমী স্বার্থে উৎপাদনমুখী বিনিয়োগের পরিবর্তে কমিশনের লোভে এলএনজি আমদানির দিকে ঝুঁকে পড়েছিলো। পতিত সরকারের সময় জ¦ালানি নীতি ছিলো বিভ্রান্তিকর, বিতর্কিত ও তোষণমূলক। বিগত শাসনামলের অনিয়ম ও দুর্নীতির কারণে  বর্তমানে জ¦ালানি সংকটে শিল্প উৎপাদন ব্যহত হচ্ছে। পতিত সরকারের আমলের জ¦ালানি খাতে ধারাবাহিক অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। যার মাশুল এখন শিল্প উদ্যোক্তাসহ জনগনকে গুনতে হচ্ছে। তাই গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ি করলে, তা হবে তাদের প্রতি অবিচার। বাপেক্সকে ঠুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছিলো। দুর্নীতির উদ্দেশ্যে আমদানি নির্ভরতা বাড়ানোর লক্ষে বাপেক্স দেশীয় গ্যাস উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতে কোন উদ্যোগই নেয়নি। বিগত সময়ে ক্যাপাসিটি চার্জ ছিলো একটা ভয়াবহ দুর্নীতির আখড়া। কোন বিদ্যুৎ উৎপাদন না করেই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। জনাব কিরণ আরো বলেন, দেশে বিদ্যমান গ্যাস—বিদ্যুতের সমস্যা দ্রুত সমাধান করে শিল্প—কারখানাকে বাঁচিয়ে রাখতে হবে। জ¦ালানি সমস্যা সমাধান করা না গেলে শিল্প উৎপাদন ব্যহত হবে, রপ্তানি আয় কমবে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, পরিবহন খরচ বাড়বে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, বেকার সমস্যা বাড়বে, দেশী—বিদেশী বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। তাই জ¦ালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম ও নবায়নযোগ্য জ¦ালানির সক্ষমতা বৃদ্ধিতে সরকারের মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিৎ। 

“নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) কে পরাজিত করে সরকারি বাঙলা কলেজ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাংবাদিক সদরুল হাসান, সাংবাদিক রিশান নসরুল্লাহ, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক রফিকুল বাসার, ও সাংবাদিক আতিকুর রহমান।  প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন