Logo
Logo
×

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা বৈঠকে মহাসড়কের যানজট কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি বড় দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরেন তারা।

জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

পরে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন, যেখানে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন