Logo
Logo
×

জাতীয়

নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ এবং একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত আগামী তিন মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুটি নিম্নচাপে এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দেশে ৬ থেকে ১০ দিন বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় তিন থেকে পাঁচটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় সামান্য কম (-৫.৭%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি, সিলেট ও বরিশালে স্বাভাবিক এবং অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন