Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৩

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৬৩ জন রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৮৪৬ জন।

এর আগে রোববার (৩০ আগস্ট) একদিনে তিনজনের মৃত্যু এবং এক হাজার ৯৭ জন আক্রান্তের ঘটনা ঘটেছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন