Logo
Logo
×

জাতীয়

৪ পুলিশ সুপারকে বদলি ও পদায়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

৪ পুলিশ সুপারকে বদলি ও পদায়ন

দেশের ৩ জেলাসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে বদলি করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার শূন্য পদে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন