জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের দেশের বিভিন্ন কর অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দীপক কুমার চক্রবর্তীকে চট্টগ্রাম কর আপিল অঞ্চলে, মোহাম্মদ আব্দুল্লাহকে ঢাকা কর অঞ্চল-১১ এ, মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-০৪ এ, মোহাম্মদ মঈনুল হাসানকে ঢাকা কর অঞ্চল-০১ এ এবং ইভানা আফরোজ সাঈদকে কর পরিদর্শন পরিদপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া মুরাদ আহমেদকে ঢাকা কর অঞ্চল-০৩ এ, মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০১ এ, মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-০২ এ, হাছিনা আক্তারকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-১৩ এ, ফারজানা নাজনীনকে ঢাকা কর আপিল অঞ্চল-০১ এ এবং আরও অনেক কর্মকর্তাকে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা তাদের আগের দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে কার্যকর হবে।



