Logo
Logo
×

জাতীয়

অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগী হতে নবীন আইনজীবীদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

অর্থ নয়, দক্ষতা অর্জনে মনোযোগী হতে নবীন আইনজীবীদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

আইনজীবী হিসেবে সফল হতে হলে অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ ইউএপির ল’ গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, দুর্নীতি বা শর্টকাটের মাধ্যমে দ্রুত অর্থবিত্ত অর্জনের চেষ্টা না করে মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আদর্শ আইনজীবী হয়ে উঠতে হবে। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশে বলেন, এনরোলমেন্ট পরীক্ষায় কোনো ধরনের নেপোটিজমের সুযোগ নেই, তাই নিজেদের যোগ্যতার প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। কর্মজীবনের শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও ধৈর্য ধরে অভিজ্ঞতা অর্জন করলে কাজের পরিধি ও পারিশ্রমিক বাড়বে।

আইনমন্ত্রী আরও বলেন, একজন আইনজীবীর দায়িত্ব শুধু অর্থের বিনিময়ে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়, অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাও তাদের সামাজিক দায়িত্ব। তিনি নবীন আইনজীবীদের নিয়মিত পড়াশোনা ও আইনচর্চার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ভালো ড্রাফটিংসহ পেশাগত দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন অপরিহার্য।

তিনি জানান, দেশে বিপুলসংখ্যক আইনজীবী থাকলেও তাদের প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সরকার আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে উদ্যোগ নিচ্ছে। ভবিষ্যতে এমন একটি আইনজীবী সমাজ গড়ে তোলা হবে যেখানে শিক্ষা, মেধা, সততা ও নৈতিকতার কারণে আইন পেশা আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন