Logo
Logo
×

জাতীয়

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, এসব নির্বাচনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে। তফসিল ও তারিখ নির্ধারণ করবে ইসি। আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফিং করবে।

বৈঠকে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় ডেনমার্কের সহযোগিতা নিয়েও আলোচনা হয়। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ১৬ হাজার কোটি টাকার কাজের মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে ডেনমার্ক। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান এবং বাকি অর্থ আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ১০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন