Logo
Logo
×

জাতীয়

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ন্ত্রণ নয়, রেগুলেশন চান আন্দালিব রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ন্ত্রণ নয়, রেগুলেশন চান আন্দালিব রহমান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থান থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কাজ হবে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করা, কোনোভাবেই কন্ট্রোলের দিকে যাওয়া নয়।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরা হবে মন্ত্রণালয়ের বড় দায়িত্ব। পাশাপাশি মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের বিষয়গুলোতে ইতিবাচক প্রভাব রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা চাই বাংলাদেশকে নতুন দিকে নিয়ে যেতে। অতীতের ক্ষতিগুলো রিপেয়ার করে নতুন সিস্টেম ডেভেলপ করতে হবে। আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়, সবাই মিলে টিমওয়ার্ক করে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের ইতিহাসের কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এসেছে এবং নৈতিকতার জায়গা থেকে সরকার খুবই শক্ত অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে এসে ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন