Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সতর্কতা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল হতে পারে এমন কয়েকটি কারণ উল্লেখ করে বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দূতাবাস শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়।

সতর্কবার্তায় বলা হয়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা বন্ধ করে দেন, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তবে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন শিক্ষার্থীরা।

সম্ভাব্য জটিলতা এড়াতে সবসময় ভিসার শর্ত মেনে চলা এবং শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন