বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ পড়ান
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এর আগে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণকে কেন্দ্র করে তারা বঙ্গভবনে পৌঁছান। নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের পরপরই দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
নতুন ছয় সদস্যের শপথের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।



