বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাঁর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ অনুষ্ঠানকে ঘিরে এ সময় পুরো এলাকায় ব্যস্ততা বেড়ে যায়।
সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন।
মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, বিচারপতি, কূটনীতিক এবং সামরিক-বেসামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে অংশ নেবেন।



