Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি কবর জিয়ারত করেন।

এদিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেছে। সংসদ ভবনে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করা হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন, এর মধ্যে ভোট দেন ৩৪৩ জন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন