Logo
Logo
×

জাতীয়

অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অনুকূল পরিবেশ তৈরি না হলে তিনি ভারত সফরে যাবেন না। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত সচিব একেএম শহীদুল করিম।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত দেওয়া এবং সামগ্রিকভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন।

একেএম শহীদুল করিম আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আগে দিল্লিকে এ বার্তা দিয়েছে ঢাকা। তিনি বলেন, “ভারতে থাকা পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ অপেক্ষা করছে।”

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের প্রেক্ষাপটেই এ তথ্য প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন