Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। নিয়ম অনুযায়ী, একটি বৈধ ঘোষণা করায় অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

এর আগে বিরোধী দল জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। তার ক্ষেত্রেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার একটি বৈধ ঘোষণা করায় অন্যটি বাতিল হয়ে যায়।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে। এ নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন