Logo
Logo
×

জাতীয়

৫ পুলিশ কর্মকর্তার বরখাস্তের সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:১৮ পিএম

৫ পুলিশ কর্মকর্তার বরখাস্তের সিদ্ধান্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া কর্মকর্তারা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন। তাদের বিরুদ্ধে কর্মস্থলে অনুমোদন ছাড়া দীর্ঘ সময় অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, অনুমোদিত ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়া, নোটিশের জবাব না দেওয়া এবং অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত না করার কারণে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিষয়টি উপস্থাপন করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি হবে।

উল্লেখ্য, বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে। গোলাম রুহানী ও রাজন কুমার দাসের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন দমনে বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। আর ইকবাল হোসাইন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন