Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক মুহূর্ত: ভারপ্রাপ্ত স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক মুহূর্ত: ভারপ্রাপ্ত স্পিকার

রাষ্ট্রপতি নির্বাচনকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এতে অংশ নেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং হুইপরা মো. জি কে গউছ এমপি, রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি, মো. আখতারুজ্জামান মিয়া এমপি ও এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশন।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন