Logo
Logo
×

জাতীয়

দুপুর পর্যন্ত মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৬ এএম

দুপুর পর্যন্ত মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

হালকাবৃষ্টিসহ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে শূন্য দশমিক ৫ মিলিমিটার।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৩২ মিনিটে সূর্যোদয় হবে। সামগ্রিকভাবে আকাশে মেঘের উপস্থিতি ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন