Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১০৬৩ শিশু, মৃত্যু ৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১০৬৩ শিশু, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন শিশু। রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ শিশু। অর্থাৎ হাম ও এর উপসর্গে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৯৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৯৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর ছাড়পত্র পেয়েছে ৯৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন