Logo
Logo
×

জাতীয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা বাস্তবায়ন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিমালা বাস্তবায়ন শুরু

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর গণবিজ্ঞপ্তি জারি করে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী বিভিন্ন নিষেধাজ্ঞা ও নির্দেশনা মেনে চলতে সর্বসাধারণকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে তাৎক্ষণিক শাস্তি নিশ্চিতসহ দেশজুড়ে নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে—

  • কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র বা কর্মকাণ্ডে নির্ধারিত শব্দমাত্রা অতিক্রম করা যাবে না।
  • কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পারিবারিক অনুষ্ঠান বা জনসমাবেশে উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করা যাবে না। অনুমতি পেলেও শব্দমাত্রা ৯০ ডেসিবেলের বেশি এবং সময়সীমা ৫ ঘণ্টার বেশি হতে পারবে না।
  • নির্ধারিত শব্দমাত্রা অতিক্রমকারী হর্ন উৎপাদন, আমদানি, বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • নীরব এলাকায় হর্ন বাজানো, পটকা ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ।
  • আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো যাবে না।
  • বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে উচ্চ শব্দ সৃষ্টি করে এমন যন্ত্র ব্যবহার নিষিদ্ধ।
  • আবাসিক এলাকার ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নির্মাণকাজে যন্ত্রপাতি চালানো যাবে না।
  • ট্রাফিক সার্জেন্ট বা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলেই শব্দদূষণের জন্য শাস্তি দিতে পারবেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সবাইকে বিধিমালার নির্দেশনা মেনে চলতে হবে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানও জোরদার করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন