Logo
Logo
×

জাতীয়

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৫ এএম

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন। তার সফরসঙ্গী হিসেবে থাকছে মার্কিন নৌবাহিনীর ২২ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (০৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে এসব তথ্য জানান।

সফরকালে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র।

উল্লেখ্য, অ্যাডমিরাল স্টিভ কেলার ২০২৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন