Logo
Logo
×

জাতীয়

ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সোমবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনায় উঠে আসে, পলাতক শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন— এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ প্রত্যাশা করে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যক্তি বা পলাতক রাজনৈতিক নেত্রী যেন বক্তব্য প্রদান বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারে। তিনি উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার কথা জানান। উভয়পক্ষ নিয়মিত সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, পারস্পরিক আস্থা ও আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান অর্জন সম্ভব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন