Logo
Logo
×

জাতীয়

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিল বাংলাদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিল বাংলাদেশ

বাংলাদেশ মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে। নিকটবর্তী প্রতিবেশী হিসেবে জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এইচই ইউকাউ সো মো। এ সময় মন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন।

মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনার কথা জানান। পাশাপাশি অতীতে দেওয়া চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের প্রস্তাব নতুন করে আলোচনায় আনার আগ্রহ প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, চীন–মিয়ানমার–বাংলাদেশ করিডর গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে পাইপলাইন স্থাপন হলে তা সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন