Logo
Logo
×

জাতীয়

ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের অভিনন্দন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের অভিনন্দন

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ও পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হককে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ সহ সম্বন্ধে পরিচালনা পরিষদ। 

সংগঠনটির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মো. ফজলুল হক একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ ব্যবসায়ী। এফবিসিসিআইয়ের মতো দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠনের প্রশাসক হিসেবে সরকার একজন যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি সততা, দক্ষতা ও সুশাসনের মাধ্যমে দায়িত্ব পালন করলে দেশের ব্যবসায়ী সমাজ উপকৃত হবে এবং এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, “বর্তমানে দেশের ব্যবসায়ীরা নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সময়ে একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন ছিল। মো. ফজলুল হক বিকেএমইএর সভাপতি থাকাকালে সংগঠনটি দেশ-বিদেশে সুনাম বৃদ্ধি পেয়েছিল এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিট পোশাকশিল্পের অবস্থান আরও শক্তিশালী হয়েছিল। তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা এফবিসিসিআইয়ের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, বাংলাদেশের ব্যবসায়ী সমাজে মো. ফজলুল হকের অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কোনো বিকল্প নেই। তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। একই সঙ্গে তিনি নতুন প্রশাসকের সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর সরকার ব্যবসায়ী মহল থেকেই এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে। গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. ফজলুল হক বলেন, সরকার আমাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে। আমি ব্যবসায়ী সমাজের সহযোগিতা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইয়ের নেতৃত্ব ব্যবসায়ীদের হাতে ফিরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

মো. ফজলুল হক এর আগে বিকেএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য। ব্যবসায়ী মহলের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে নির্ধারিত ১২০ দিনের মধ্যেই এফবিসিসিআইয়ের নির্বাচন সম্পন্ন হবে এবং সংগঠনটি আবারও নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্বের হাতে ফিরে যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন