Logo
Logo
×

জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, “আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, “বলে দিছি, বুঝে নেন।”

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনার মধ্যে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বক্তব্য রাখবেন।

চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন। তার দেশে ফেরার নির্ধারিত সময় ছিল ২৬ জুলাই। তবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে নির্ধারিত সময়ের দুদিন আগেই শুক্রবার দুপুরে তিনি দেশে ফিরেছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইতোমধ্যেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পদত্যাগপত্র লেখা হয়েছিল। তবে স্পিকার দেশে না থাকায় জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল।

উল্লেখ্য, মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করানো একমাত্র রাষ্ট্রপতি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন