Logo
Logo
×

জাতীয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নেন।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, “আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—

পুনঃপরীক্ষার দাবি: ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষাটি পুনরায় নেওয়া।

আগামীকালের পরীক্ষা বাতিল: নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করা।

প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করা: মানদণ্ড শিক্ষার্থীদের উপযোগী করতে হবে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ: অবিলম্বে পদত্যাগ ও ক্ষমা প্রার্থনা।

এদিন সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রায় ৪৫ মিনিট অবস্থান কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে ঢাকা কলেজ, নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এরপর পুলিশি তত্ত্বাবধানে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন।

পরে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করলে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে শিক্ষার্থীরা মানবিক বিবেচনায় জরুরি সেবার অ্যাম্বুলেন্সগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন