Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৬৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৬৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬ জন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয়জন—ঢাকায় চারজন এবং সিলেটে দুইজন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২২ জন, যা নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৩৫ জন।

এছাড়া নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন