Logo
Logo
×

জাতীয়

শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে শিক্ষার্থীদের একাংশ। এর আগে তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা পুনরায় পলাশী মোড় হয়ে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষার্থীদের দাবিগুলো শোনা হচ্ছে এবং বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

এইচএসসি পরীক্ষা স্থগিত: দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা।

পুনঃপরীক্ষার দাবি: বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ: আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেয় এবং শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান তোলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন