Logo
Logo
×

জাতীয়

চট্টগ্রাম অঞ্চলে বন্যা মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

চট্টগ্রাম অঞ্চলে বন্যা মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বন্যার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দিয়েছে সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী অমিত ক্ষয়ক্ষতির পরিসর নিরূপণ করবেন, স্থানীয় প্রশাসনের কাছে থাকা ত্রাণসামগ্রী ও উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করবেন এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে নির্দেশনা দেওয়ার দায়িত্বও তার ওপর অর্পণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করা, দ্রুত কার্যক্রম গ্রহণ ও তত্ত্বাবধান করার পাশাপাশি বন্যা পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব সরকারি সংস্থা প্রতিমন্ত্রীকে প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বন্যা মোকাবিলায় সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন