Logo
Logo
×

জাতীয়

সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উগ্রবাদ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে কাজ করবে নতুন ইউনিট।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মার্শাল আর্ট, কারাতে বা যেকোনো প্রশিক্ষণের নামে উগ্রবাদি মতামত প্রচার বা উদ্বুদ্ধ করা যাবে না। এমন কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

গত ৭ জুন পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চেয়েছে। তাদের যুক্তি, দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন।

এ ছাড়া গত ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের মূল নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বও বহাল থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন