Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর বেতনের অংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

প্রধানমন্ত্রীর বেতনের অংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতি মাসে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন। তার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা থেকে ১১ হাজার ৫০০ টাকা ফেরত দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদেরও একই উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি, খুশি হয়েছি যে উনি আমাদের কাছে এভাবে অনুরোধ করেছেন।”

অনুষ্ঠানে তিনি স্বাস্থ্যসেবায় অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক প্রবণতার সমালোচনা করেন। তিনি বলেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা বেড়ে গেছে, যা দালালচক্র ও কিছু চিকিৎসাকেন্দ্রের প্রভাবের কারণে হচ্ছে। চিকিৎসকদের নৈতিকতা আরও শক্তিশালীভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টি বিষয়ে গুরুত্বারোপ করে তিনি জানান, চলতি বছর স্বাস্থ্যখাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ হাজার নারী মিডওয়াইফ হিসেবে কাজ করবেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও ঘোষণা দেন, আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে হবে। নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রোজিনা খাতুন, সাধারণ সম্পাদক হাসনা আখতার এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আখতার উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন